প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 3, 2026 ইং
সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুই নম্বর কলোনি পুকুর অবমুক্ত, এলাকাবাসীর উচ্ছ্বাস

এস এম মেহেদী হাসান দিঘলিয়া:
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত দুই নম্বর কলোনি পুকুর স্থানীয়দের উদ্যোগে অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ সময় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দুই নম্বর কলোনি পুকুরটি দখল করে রাখা হয়েছিল।
তাদের অভিযোগ, সাবেক মেজর ডাঃ হাবিবুর রহমানের দখলে থাকার কারণে সাধারণ মানুষ পুকুরটি ব্যবহার করতে পারছিলেন না। গতকাল শুক্রবার (৩ জুলাই-২৬) স্থানীয়দের উদ্যোগে এবং এলাকাবাসীর উপস্থিতিতে পুকুরটি অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত এলাকাবাসী পুকুরটি জনসাধারণের স্বার্থে সংরক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সরকারি বা জনসাধারণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের সম্পদ অবৈধভাবে দখল করতে সাহস না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা