প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2026 ইং
দিঘলিয়া অসুস্থ ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।।
দিঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল অসুস্থ হয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, মাস্টার আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সাজ্জাদ মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ই- লাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল,সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জামশেদ কবির জুয়েল, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডাঃ এস. এম. মেহেদী হাসান, ইউপি সদস্য পলি আক্তার এবং ছাত্রনেতা আমির হোসেন, ইমন মোল্লা, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জিহাদ।
নেতৃবৃন্দ গাজী হিমেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা