প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
দিঘলিয়ায় ট্রেন দুর্ঘটনায় ১৭ বছরের কিশোর বাপ্পির মৃত্যু

এস এম মেহেদী হাসান, (খুলনা) দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর কলোনিতে শোকের ছায়া নেমে এসেছে।
নুর ইসলামের নাতি মোঃ বাপ্পি (১৭) নামের এক কিশোর যশোর ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার (৯ অক্টোবর) ট্রেন দুর্ঘটনায় বাপ্পির মৃত্যু হয়। তার অকালমৃত্যুর খবরে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মাত্র ১৭ বছর বয়সে তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক বিরাজ করছে।
তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, ঠিক কোথায় ঘটেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা