এস.এম.শামীম
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ বকুল

মোঃ মামুন মোল্লা,খুলনা। 
জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

এ উৎসবের মূল বার্তা হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। এই চেতনাকে ধারণ করে সব ধরনের অপশক্তি, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার রাতে খুলনা নগরীর তেলিগাতী এলাকার নেপাল আশ্রম পূজামণ্ডপে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের যে বন্ধন রয়েছে, তা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। ধর্মীয় পরিচয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ হতে পারে না। বরং ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ মানুষকে ঐক্যবদ্ধ করে। তাই সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেক নাগরিক যেনো স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা রক্ষা এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হুইপ বলেন, কোনো অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। দল-মত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নেপাল আশ্রম পূজা কমিটির ঠাকুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা মীর কায়সেদ আলী এবং শেখ সাদী।

উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুল আজিজ সুমন, মো. মিরাজুর রহমান মিরাজ, প্রকৌশলী সত্যনন্দ, মন্দির কমিটির উপদেষ্টা অনিমেষ সরকার, দয়াল মণ্ডল, গুরুপদ সরকার, তরুণ বিশ্বাস, কৃষ্ণ মণ্ডল এবং পূজা কমিটির সাধারণ সম্পাদক সবুজ সরকার সাধুসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নেপাল আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20