এস.এম.শামীম
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় এনসিপি পরিচয়ধারী কয়েকজনের বিরুদ্ধে বাসায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা, চাঁদা দাবি, নারীকে হেনস্তা ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত ২৬ জুন বিকেলে নিরালার প্রান্তিকায় ৪ নং রোডের ২৩ নং বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তানিয়া আক্তার ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী তানিয়া আক্তার জানান, আমার  স্বামী আরিফ মুন্সি প্যারালাইসিস রোগী সে অসুস্থতার কারণে সব সময় বাসায় থাকে ও ঘটনার সময় সে বাসায় ছিলেন। সে সময় বেড়াতে এসেছিলেন আমার ফুফাতো ভাই, তার স্ত্রী ও তাদের শিশু সন্তান।  

হঠাৎ কয়েকজন ব্যক্তি নিজেদের এনসিপির সদস্য দাবি করে বাসায় ঢোকার চেষ্টা করে। তারা অভিযোগ তোলে, বাসায় সাবেক সরকারের এক "দোসর" লুকিয়ে আছে। তানিয়া তা অস্বীকার করে বলেন, তারা বিএনপির পরিবার এবং বাসায় বহিরাগত কেউ  নেই। তিনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বৈধভাবে তল্লাশির অনুরোধ জানান।

এমসিপি পরিচয়  দানকারী ব্যক্তিরা তানিয়ার কথায়, কর্ণপাত না করে, প্রশাসনের লোক সঙ্গে আছে" বলে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে তানিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন। 

একপর্যায়ে তারা ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে অসামাজিক কাজে জড়িত বলে অপপ্রচারের হুমকি দেয়। তানিয়া টাকা দিতে অস্বীকার করেন এবং বলেন ঘরে অসুস্থ স্বামী আত্মীয়-স্বজন ও শিশু থাকা অবস্থায় এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ধস্তাধস্তির সময় আরিফ মুন্সি "ডাকাত" বলে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তখন অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। 

পরিবারের দাবি, এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়াকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। স্থানীয়রা জানান, ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযুক্তদের পরিচয় ও উদ্দেশ্য জানতে নিরপেক্ষ তদন্ত জরুরি। 

তানিয়া আক্তার প্রশাসনের কাছে দাবি জানিযে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদঘাটন, অপপ্রচারকারীদের শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

13

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20