এস.এম.শামীম
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৈনিক যায় যায় বেলার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন মো. শরিফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক যায় যায় বেলা-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন খুলনার খবর-এর নির্বাহী সম্পাদক মো. শরিফুল ইসলাম।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন মো. শরিফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর পত্রিকাটির পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

তিনি বলেন, “বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যায় যায় বেলাকে আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি কাজ করে যাব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরাই হবে আমাদের অঙ্গীকার।”

নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক মো. শরিফুল ইসলাম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকতার নীতি ও পেশাদারিত্ব বজায় রেখে দৈনিক যায় যায় বেলা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক যায় যায় বেলার পরিবার এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মো. শরিফুল ইসলামকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তাঁর সফল নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20