এস.এম.শামীম
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহররম উপলক্ষে লাঠিখেলায় যোগ দিলেন বিজেপি নেত্রী সবিতা চৌধুরী

কলকাতা থেকে মনোয়ার ইমাম।।
গতকাল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লাঠি খেলায় মেতে উঠলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ বিধান সভার বিজেপি নেত্রী সবিতা চৌধুরী। তিনি স্হানীয় বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের সাথে যুক্ত হয়ে নকল লাঠি খেলায় মেতে উঠলেন। 

সেই সঙ্গে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের সাথে পবিত্র মহররম উপলক্ষে কুশলবিনিময় করেন। গতকাল থেকে ভারতের বিভিন্ন যায়গায় শান্তি তে পালিত হচ্ছে পবিত্র মহররম। ঐতিহাসিক এই দিনে ইসলাম কে জয়ী করার লক্ষ্যে নিজের জীবন বলিদান করেন হজরত হাসান ও হোসেন।

কারবেলার প্রান্তে হক ও দীন ইসলাম কে প্রতিষ্ঠা করতে হজরত হাসান ও হোসেন এর আত্মত্যাগ কে স্বরণ করে প্রতি বছর হয় পবিত্র মহররম। মধ্যপ্রাচ্যে র দেশ ইরাকের বাগদাদ থেকে শুরু হয় পবিত্র মহররম উপলক্ষে মিছিল। এবং সারা বিশ্বের সাথে ভারতের বিভিন্ন রাজ্যে পালিত হয় মহররম। দিল্লীর জামে মসজিদ এবং ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় থেকে পবিত্র মহররম এর খবর পাওয়া গেছে। এবং উত্তর প্রদেশের বেরিলী শরীফ ও লাখনৌ ও কানপুর ও ফতেপুর এবং রাজস্থানের আজমীর শরীফ থেকে পবিত্র মহররম উপলক্ষে মিছিল বের হয়েছে। 

পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ইমবাড়ি ও হাজার দুয়ারী প্রাসাদের সামনে থেকে পবিত্র মহররম উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহররম পালন করা হচ্ছে। এবং পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ মহেশতলা ও সাতগাছিয়া এবং কাকদ্বীপ এবং মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে উত্তর কুসুম এবং ইয়ারপুর অঞ্চল এর কারবেলা থেকে পবিত্র মহররম খবর পাওয়া গেছে। 

পবিত্র মহররম উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোথাও ড্রোন ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত এবং নজরদারি বাড়ানো হয়। পবিত্র মহররম উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার এবং বারুইপুর জেলা পুলিশ সুপার সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সেই সঙ্গে উস্তি থানা এলাকায় পবিত্র মহররম উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

20