এস.এম.শামীম
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

মোঃ ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে অবহেলা ও চিকিৎসা না দেওয়ার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে খুলনার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত দৈনিক খুলনার খবর  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে জ্বর ও খিঁচুনি নিয়ে আড়াই মাস বয়সী শিশু মুয়াজকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় দায়িত্বে থাকা এসএসিএমও আব্দুল্লাহ আল মামুন শিশুটিকে দেখেন। তবে শিশুটির অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট চিকিৎসককে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, প্রায় ৩০ মিনিট পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক ডা. তমালিকা খাতুন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠি খুলনার সিভিল সার্জনের কাছে পাঠানো হয়। চিঠির অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের পাশাপাশি আগেও এ ধরনের অভিযোগ থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ধরনের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও চিঠিতে বলা হয়।

এদিকে, শুধু অভিযুক্ত এসএসিএমও নয়, ঘটনার সময়সূচি অনুযায়ী জরুরি বিভাগে দায়িত্বে থাকা অন্য চিকিৎসকদের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয়রা।

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম জানান, শিশু মুয়াজের মৃত্যুর ঘটনায় তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20