এস.এম.শামীম
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া( খুলনা),প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক  জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার  (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বেপোনামাছ অবমুক্তকরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। 

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা,উপজেলা নির্বাচন অফিসার মনোঞ্জন বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-,আহবায়ক শেখ ফরহাদ হোসেন,মৎস্যজীবি দলের সদস্য সচিব মাষ্টার সেলিম হালদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৪৪ টি প্রাতিষ্ঠানিক  পুকুর ও ১ টি উন্মুক্ত জলাশয়ে  রুই, কাতলা, ও মৃগেল প্রজাতির মোট ৩৩৩.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান  বলেন, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্রাতিষ্ঠানিক জলাশয় এবং অভ্যন্তরীণ জলাভূমিতে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন স্থানীয় জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্য চাষীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি মানুষকে নিরাপদ ও পর্যাপ্ত প্রাণিজ আমিষ সরবরাহ করা। এই ধরণের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ সহজে মাছ পাবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20