এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
গত (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ রফিক গাজীর দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সপরিবারে পাশের বাড়িতে তাঁর ভাতিজার সঙ্গে দেখা করতে যান। পরে বাড়িতে ফিরে দরজা খুলে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
এ সময় ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি মানিব্যাগ, একটি পার্টস ব্যাগ এবং প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী মৃত ইউসুফ গাজী পুত্র মোঃ রফিক গাজী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।