এস.এম.শামীম
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ মামুন মোল্লা,খুলনা।।

শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুয়েটের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী পাঁচ বছর এ চুক্তি কার্যকর থাকবে।

পরবর্তীতে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিক্রমে এর মেয়াদ বৃদ্ধি করা যাবে। চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক তথ্য ও উপকরণ আদান-প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এ সমঝোতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ আরশাদ হুসাইন। অনুষ্ঠানে কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পারভেজ আহম্মেদ, পরিচালক (ছাত্র কল্যাণ ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান,  ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন, উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের পোস্টডক্টরাল ফেলো ড. সাজিদুল হুসাইন এবং সিনিয়র রিসার্চ ফেলো রাহুল দেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

8

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20