এস.এম.শামীম
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সবুজে গড়বো আগামীর বাংলাদেশ—খুলনায় ‘সবুজ পৃথিবী’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত অঙ্গীকার

খুলনা প্রতিনিধি:
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবুজ পৃথিবী, খুলনা বিভাগীয় কমিটি আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। ‘সবুজ পৃথিবী’র এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে বাংলাদেশ আরও সবুজ ও নিরাপদ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর হোসেন, সভাপতি, সবুজ পৃথিবী, খুলনা বিভাগীয় কমিটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“আজকের একটি গাছ আগামী দিনের একটি জীবন। পরিবেশ রক্ষার আন্দোলনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের লক্ষ্য খুলনা বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা। আমরা সবাই মিলে একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

স্বাগত বক্তব্য রাখেন তানভীর আহমেদ তপন, সাধারণ সম্পাদক, সবুজ পৃথিবী, খুলনা বিভাগীয় কমিটি। তিনি বলেন,
“সবুজ পৃথিবী দীর্ঘদিন ধরে পরিবেশ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে হাজার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সকলের সহযোগিতাই আমাদের এই উদ্যোগকে সফল করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহিদ মাহমুদ, সবুজ পৃথিবী কেন্দ্রীয় কমিটি; অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ; শেখ আবু আসলাম বাবু, সাংবাদিক ও কবি-সাহিত্যিক; মো. শাহ নিয়াজ মাগদুম, সাবেক ছাত্রনেতা, প্রধান উপদেষ্টা, সবুজ পৃথিবী এবং সহ-সভাপতি, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, খুলনা ইউনিট; শহিদুল ইসলাম জোয়ার্দার, প্রধান শিক্ষক, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়; তাসরিনা বেগম, শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ; রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক; সেলিম সর্দার, সভাপতি, সবুজ পৃথিবী, ঈশ্বরদী শাখা এবং মো. মনিরুজ্জামান লাভলু, কবি ও নজরুল গবেষক,এবিএম মুহিতজ্জামান,সমাজ সেবক,শিশু সাংবাদিক অসফিয়া আহম্মেদ কথা, সাংবাদিক শরীফুল হোসেন, সাজু খান আরও অনেকে
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন আর কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবজাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। 

তাই প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তারা ‘সবুজ পৃথিবী’র এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফফাত সানিয়া ন্যান্সি, উপস্থাপক, বাংলাদেশ বেতার, খুলনা।
অনুষ্ঠানের একপর্যায়ে সবুজ পৃথিবী-এর পক্ষ থেকে প্রধান অতিথিসহ সকল সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার প্রদান করা হয়।

পরিশেষে সকল অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20