এস.এম.শামীম
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটির উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি: 
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (রেজি: এস-১৪৫১৭) এর খুলনা জেলা কমিটির উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) মাগরিবের নামাজের পর খুলনা নগরীর গোয়ালখালী ক্লাব মোড়ে এক চা-আড্ডার পরিবেশে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। আমি জেলা কমিটির সদস্যদের নিয়ে সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।  এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি এস. এম. শামীম, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক রাজিব হুমায়ন, অর্থ সম্পাদক সরদার সাইদী হাসান বাবু, সমাজকল্যাণ সম্পাদক বদরুজ্জামান খাকী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20