মোঃ মামুন মোল্লা,খুলনা।।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন।
গতকাল সন্ধ্যায় ফুলতলা উপজেলার পটিয়াবান্দা সার্বজনীন পূজা মন্দির, বানিয়াপুকুর পঠিয়া বান্দা সার্বজনীন পূজা মন্দির, মশিয়ালী হাজরাতলা সার্বজনীন পূজা মন্দির, দামোদার শীতলা তলা সার্বজনীন পূজা মন্দির, মশিয়ালী বারুইপাড়া সার্বজনীন পূজা মন্দির, ইস্টার্ন গেট গাছতলা বুড়ো মায়ের সার্বজনীন পূজা মন্দির, ফুলতলা উত্তর আলকা কলেজ পাড়া সার্বজনীন পূজা মন্দির, শিরোমণী বিল ডাকাতিয়া মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দির , শিরোমণী বিল ডাকাতিয়া ঠাকুর রানীতলা সার্বজনীন পূজা মন্দির,
গিলাতলা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দির, গিলাতলা দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সথে ছিলেন বিএনপি নেতা মোঃ সাহেব আলী, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ তহিদুল ইসলাম তৌহিদ, সদস্য সচিব মোঃ হাদিউজ্জামান, ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, গাজী নজরুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ সোলায়মান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।