এস.এম.শামীম
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

অতিবৃষ্টিতে হাজিগ্রামে জলাবদ্ধতা, দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
দিঘলিয়া উপজেলার হাজিগ্রামে টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। 

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা দ্রুত সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংকটাপন্ন পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত এবং উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু,সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক,উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহি স্পিকার, সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও প্রশাসন রয়েছে।

দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসন ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20