এস.এম.শামীম
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া, প্রতারণা মারধরের বিচার এবং দেড় লাখ টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ মামুন মোল্লা:
জমি কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা, জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া,প্রতারণা এবং  টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। সাথী আক্তার নামের ঐ নারী এ ঘটনায় গত ৯ জুলাই খুলনার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও জমা করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাথী আক্তার অভিযোগ করেন, দিঘলিয়া উপজেলার বাসিন্দা মনিরা খানমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে ২০২২ সালে দিঘলিয়ার দেবনগর মৌজায় আড়াই শতক জমি ও দুই তলা ভবনসহ একটি সম্পত্তি কেনার বিষয়ে চুক্তি হয়। সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা। বিভিন্ন সময়ে তিনি মনিরা খানমকে মোট ১ লাখ ৬২ হাজার টাকা প্রদান করেন এবং পরে ২০২২ সালের ১ জানুয়ারি জমিটি তার নামে রেজিস্ট্রি করা হয়। বাকি টাকা পরিশোধের জন্য তাকে পাঁচ বছর সময় দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর দাবি, জমি রেজিস্ট্রির পর থেকেই মনিরা খানম বিভিন্নভাবে অতিরিক্ত টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এর মধ্যে চাকরি হারানোর পর ২০২৫ সালের ১০ এপ্রিল তার বাসায় গিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে মনিরা খানম তার ভাইয়ের নামে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে ৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন। এ প্রস্তাবে রাজি হয়ে স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের পর ধাপে ধাপে তাকে মোট ৪ লাখ ৭০ হাজার টাকার মধ্যে ১ লাখ ও পরে ৩ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ৮ জুলাই দিঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে বাজারের সামনে প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে ও তার স্বজনদের মারধর করা হয়। পরে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে সমঝোতার চেষ্টা করে। সেখানে অভিযুক্ত পক্ষ দাবি করে, টাকাটি তাদের পাওনা ছিল। একপর্যায়ে চাপের মুখে ভুক্তভোগীকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকার মধ্যে মাত্র ২ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এখনও তার ১ লাখ ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ হওয়া অবশিষ্ট ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20