এস.এম.শামীম
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

বিশেষ প্রতিনিধি:
যশোর-২ অঞ্চলের সলুয়াবাজার শাখায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন নন-ক্লায়েন্ট এবং ৪০ জন ব্র্যাক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার এসএস লিড জেনারেশন সোহাগ সেলিম ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক (দাবি) মৃত্তিকা ঘোষ, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) জেসমিন আক্তার, সিডিও (দাবি) সুরাইয়া আক্তার এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (দাবি) আবির হোসেন।

সভায় ব্র্যাকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আর্থিক সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় ‘আমার হিসাব’, সেল্ফ প্রোগ্রাম, সাধারণ সঞ্চয়, ডিপিএস, ছায়া সঞ্চয়, ফিশ ফার্মিং, ব্র্যাকের আইনি সহায়তা, গবাদিপশুর বীমা, মানি প্ল্যান্ট, শস্য বীমাসহ কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়।

বক্তারা বলেন, ব্র্যাকের বহুমুখী সেবা ও উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মুরগি পালন ও লাভজনক খামার গড়ে তুলতে এসব কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ১০টি করে মোট ৫০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে মুরগি পালন, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20