এস.এম.শামীম
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

অফিস চলাকালে কর্মকর্তার চেম্বার বন্ধ, অযথা জ্বলছে লাইট-ফ্যান ডুমুরিয়া খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ—তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের

ডুমুরিয়া প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়া খাদ্য গুদামে অফিস চলাকালীন সময়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমিনুর রহমান বুলবুলের চেম্বার দীর্ঘ সময় বন্ধ থাকার অভিযোগ উঠেছে। 

একই সময়ে অফিস সহায়কের কক্ষেও দীর্ঘ সময় কাউকে পাওয়া যায়নি। তবে ওই কক্ষে লাইট ও ফ্যান এবং পাশের একটি কক্ষে লাইট জ্বলতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

সরকার যখন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, তখন একটি সরকারি প্রতিষ্ঠানে অফিস চলাকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম চালু রাখার অভিযোগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি সম্পদ ও বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীলতা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। অথচ অফিস চলাকালীন সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের কক্ষ বন্ধ থাকা এবং অপ্রয়োজনে লাইট-ফ্যান চালু থাকার বিষয়টি সরকারি দপ্তরের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে।

এ বিষয়ে ডুমুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমিনুর রহমান বুলবুলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় নাগরিক সমাজের কয়েকজন সদস্য বলেন, সরকারি অফিস জনগণের অর্থে পরিচালিত হয়। সেখানে দায়িত্বে অবহেলা, অফিস সময়ে অনুপস্থিতি কিংবা বিদ্যুতের অপচয়ের অভিযোগ থাকলে বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই।

তারা আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। তদন্তে অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

নাগরিক সমাজের বক্তব্য, “সরকারি সম্পদের অপচয় বন্ধ এবং প্রতিটি সরকারি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। তাই অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20