এস.এম.শামীম
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি* _ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার_

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:-

খুলনার কয়রা উপজেলায় আদালতে মামলা চলমান থাকা এবং নিষেধাজ্ঞার আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মঈনুল হক কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জিডি নং ১৩৮৩, ট্রাকিং নং SEE439। তারিখ: ২৮/০৭/২০২৬।
*জিডিতে যা বলা হয়েছে*
ভুক্তভোগী মোঃ মঈনুল হক (৬৩), পিতা: মোহরান হোসেন, গ্রাম-বাগালী, থানা-কয়রা, জেলা-খুলনা জিডিতে উল্লেখ করেন, বিবাদীদের সাথে তার জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রায় এম.আর ১১৯/২৫ নং মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞার আদেশ রয়েছে।

অভিযোগে তিনি বলেন, "অদ্য ২৮/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৭.০ ঘটিকার সময় ১। আমিন উল্লাহ সানা, ২। আহসান সানা, ৩। এবাদুল সানা, সর্ব পিতা মৃত আক্কাস সানা, সাং ঘুগরাকাটি এবং ৪। গোলাপ সরদার, পিতা মৃত আঃ মাজেদ সরদার, সাং বাগালী আমার সম্পত্তিতে এসে জমির মাটি কেটে ফেয়ার পরিবর্তনের চেষ্টা করে।"

তিনি আরও জানান, এসময় প্রতিবাদ করলে ১নং বিবাদী হাতে থাকা ধারালো দা দিয়ে খুন-জখমের হুমকি দেয়। ২-৪ নং বিবাদী কোদাল ও লাঠি দিয়ে মারপিট করতে উদ্যত হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা চলে যায়। যাওয়ার সময় তারা "সুযোগ পেলেই খুন করে জমি জবর দখল করবে" বলে বারবার হুমকি দেয়।

*স্বাক্ষী*
ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন: 
১। মোঃ আব্দুল হান্নান শেখ 
২। সাব্বির আহম্মেদ 
৩। সমিয়ারা বেগম 
সর্ব সাং বাগালী, থানা কয়রা।

ভুক্তভোগী জিডিতে উল্লেখ করেন, বর্তমানে বিবাদীদের হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বলে তার আশঙ্কা।

*থানার পদক্ষেপ*
কয়রা থানার ডিউটি অফিসার এএসআই মোঃ আব্দুর রহিম অভিযোগটি সাধারণ ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি মোঃ হাসানুজ্জামান বরাবর প্রেরণ করেছেন।

এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়রা আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20