এস.এম.শামীম
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় বিএনপি নেতা আওছাফুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা মোঃ আওছাফুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে "যশোর নিউজ" নামে একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিওর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। 

ওই ভিডিওতে বালু ব্যবসায়ী মোঃ লাভলু শিকারী অভিযোগ করেন, বিএনপি নেতা আওছাফুর ও ফারুক তার কাছ থেকে ১.৫ লাখ টাকার বালু বাকিতে নিয়েছেন এবং টাকা চাইতে গেলে ১ লাখ টাকা চাঁদা দাবি ও ২০-৩০ লাখ টাকার মালামাল লুটপাট করেছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন বিএনপি নেতা *মোঃ আওছাফুর রহমান*। 

তিনি বলেন, "আমি ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির পরীক্ষিত সৈনিক। খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, আমাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি। কখনো চাঁদাবাজি বা সন্ত্রাসের সাথে জড়িত ছিলাম না।" আওছাফুর রহমান আরও বলেন, "অভিযোগকারী লাভলু শিকারী বিগত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন ভোল পাল্টে নব্য জামায়াতের সাথে যোগ দিয়েছে। সে গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে ৩০০ টাকার স্ট্যাম্পে সাক্ষীদের উপস্থিতিতে তার বালুর ব্যবসা ৫ লাখ ৭০ হাজার টাকায় আমার কাছে বিক্রি করে দেয়। আমি আমার কেনা আড়তে গেলে সে নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তার স্ত্রী সদস্য পদে নির্বাচন করবে।

এলাকায় তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন লাভলুকে দিয়ে এই নাটক সাজিয়েছে। ২০-৩০ লাখ টাকার ক্ষতির গল্প কাল্পনিক। এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপি নেতাকর্মীরা জানান, আওছাফুর রহমান সৎ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ ভিত্তিহীন। তিনি এ ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20