এস.এম.শামীম
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:-
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির বন কর্মীরা অভিযান চালিয়ে ১২০ কেজি বিষ প্রয়োগে মারা চিংড়ি মাছ জব্দ করেছে। 

এ সময় ১ টি নৌকা, ১ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক, ২ টি ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে ঐ টহল ফাঁড়ির আওতাধীন নলবুনিয়া খাল এলাকায়  অভিযান চালিয়ে এ সকল মাছ সহ নৌকা জব্দ করা হয়। 

তবে অভিযানের বিষয়টি জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।  অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুুতি চলছে। 

জব্দকৃত বিষযুক্ত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20