মোঃ সেলিম রেজা। উপজেলা প্রতিনিধি, ডুমুরিয়া,খুলনা।
ডুমুরিয়া উপজেলার ৮নং ফারাকপুর ইউনিয়নের ৩ বারের জনপ্রিয় চেয়ারম্যান রবিউল ইসলামের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। শরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বাশির উদ্যোগে উদযাপিত হচ্ছে প্রয়াত চেয়ারম্যান রবিউল ইসলামের মৃত্যুবার্ষিকী ও কুলখানি। আজ সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে প্রয়াত চেয়ারম্যানকে সরন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
২০২৪ সালের আজকের এই দিনে রাত আনুমানিক দশটার দিকে গুটু দিয়ার অবদার মোড় নামক স্থানে আততায়ির গুলিতে নির্মমভাবে আহত হন তিনি। আহত অবস্থায় প্রথমে তাকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেই মৃত ঘোষণা করে। পরবর্তীতে ডুমুরিয়া থানায় কয়েকজনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের হয়।
মামলার বাদি ছিলেন নিহতের স্ত্রী নিজেই। পরবর্তীতে মামলাটির তদন্তের ভার পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। এলাকাবাসী মনে সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত হত্যাকারীদের মুখোশ উন্মোচিত হবে। মামলাটি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দের ফাঁসির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মৃত্যুবার্ষিকীতে তার স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন। পরে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।