খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়ায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেলে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক এম এ মোসলেহ উদ্দিন হালদার। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আলহাজ লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জিয়া সাইবার ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার, সঠিক তথ্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ করতে কাজ করছে। একই সঙ্গে সংগঠনটি ডিজিটাল মাধ্যমে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।