এস.এম.শামীম
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়া উপজেলায় যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

এস.এম.মেহেদী হাসান  দিঘলিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে খুলনার দিঘলিয়া উপজেলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় এ কর্মসূচি পালন করা হয়। 

দিঘলিয়া উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার সেনহাটি কেসিআই  ক্লাব চত্বর থেকে বাজার ও উপজেলা মেন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কুদরত ই এলাহী স্পিকার, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, মোল্লা আব্দুল হান্নান, মোঃ লিটন, হালিম খলিফা, গোলাম হোসেন, আনোয়ার হোসেন, সোহেল শেখ, হুমায়ুন মোড়ল, আফিউজ্জামান শুভ, ডাঃ এস এম মেহেদী হাসান, মনিরুল ইসলাম, শেখ হেদায়েৎ হোসেন, মোল্লা রাকিব উদ্দিন, আব্দুল্লাহ আল মিলন, লোকমান হোসেন, মফিজুর রহমান মফিজ, মাইনুল, রকি, জুয়েল, মোহাম্মদ আলী, ইউনুস, মিরাজ, ইমন, বদিয়ার রহমান, ইমরান খান, সাইফুল ইসলাম, জিল্লু মোল্লা,সজল সরদার প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

বক্তারা আরও বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20