এস.এম.শামীম
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় দশম শ্রেণির ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

এস.এম.শামীম, দিঘলিয়া। 
খুলনার দিঘলিয়ায় সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বেত দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা ফরিদা পারভীন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদা পারভীন (৩২), স্বামী—মো. মাসুদ মোল্লা, সাং—ফরমাইশখানা (পূর্বপাড়া), ৭ নম্বর ওয়ার্ড, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা। তার মেয়ে মাসুমা (১৫) সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগে ফরিদা পারভীন উল্লেখ করেন, তার মেয়ে কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। 

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে প্রায় ৮টা ২ মিনিটের সময় সে বিদ্যালয়ে যায়। ক্লাসে যেতে দুই মিনিট দেরি হওয়ায় ক্লাস শিক্ষক মো: জসীম (৩৫) তাকে শ্রেণিকক্ষে প্রবেশ করতে না দিয়ে অভিযুক্ত শিক্ষক মো:শফিকুল ইসলাম মহতীনের কাছ থেকে অনুমতি আনতে বলেন।
অভিযোগে আরও বলা হয়, মাসুমা চারতলা ভবন থেকে সিঁড়ি দিয়ে নিচতলায় এসে অভিযুক্ত শিক্ষকের কাছে তার অসুস্থতার কথা জানায়। 

পরে শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি চাইলে তাকে শ্রেণিকক্ষের সামনে যেতে বলা হয়। এরপর মাসুমা আবার চারতলা ভবনে উঠে শ্রেণিকক্ষের সামনে দাঁড়ালে অভিযুক্ত শিক্ষক হাতে থাকা বেতের লাঠি দিয়ে তার হাতে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, বেতের আঘাতে মাসুমার দুই হাতে আঘাত লাগে এবং একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তার সহপাঠীরা তাকে শ্রেণিকক্ষের ভেতরে নিয়ে যায়। শ্রেণিকক্ষে নেওয়ার পর মাসুমা অজ্ঞান হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি বিদ্যালয় থেকে জানতে পেরে ফরিদা পারভীন দ্রুত বিদ্যালয়ে গিয়ে মেয়ের অবস্থা দেখেন এবং তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে ফরিদা পারভীন আরও দাবি করেন, অভিযুক্ত শিক্ষক প্রায় দুই মাস আগেও তার মেয়েকে একইভাবে মারধর করেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিযোগকারী জানান, ঘটনার বিষয়ে পরিবার ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় ফরিদা পারভীন অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানা  পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

11

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20