এস.এম.শামীম
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বিএনপি অঙ্গ সংগঠনের কর্মসূচি

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।। 
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি প্রতিহতের লক্ষ্যে দিঘলিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার (২৩ জুন) দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

 এ সময় তারা আওয়ামী লীগের যেকোনো উসকানিমূলক বা অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, কৃষকদলের সভাপতি শেখ লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, কৃষক দলের সাধারণ সম্পাদক ইখতে কার, মোহাম্মদ আলী মিন্টু, মাহমুদুল হাসান মিঠু, ডাঃ এস এম মেহেদী হাসান, শেখ হেদায়েত, আব্দুস সালাম, সাবু,আবু হানিফ জাসু, নজরুল ইসলাম, মোল্লা তৈয়ব আলী প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট। 

তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা বিএনপির নেতারা বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। একই সঙ্গে তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20