এস এম মেহেদী হাসান দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৩সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪ টায় পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষ করে বর্ণাঢ্য র্যালি বোগদিয়া স্কুল মাঠ চত্বর শেষ হয়।
১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, খুলনা-৪ এসকে আজিজুল বারী হেলাল এর প্রতিনিধি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, শরিফ ইকবাল হোসেন, আরিফুল ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রুনু, মোঃ নয়ন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান মিন্টু, সভাপতি, দিঘলিয়া উপজেলা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঃ রকিব মল্লিক, সাধারণ সম্পাদক, দিঘলিয়া উপজেলা বিএনপি।
আরো উপস্থিত ছিলেন শরীফ মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, বিল্লাল মোল্লা, শেখ মোসলিম উদ্দিন, জামশেদ কবির জুয়েল, শফি উদ্দিন, মুকিত মীর, খন্দকার ফারুক হোসেন, আলম চৌধুরী, বাদশা গাজী, আবুল কালাম আজাদ, সাজ্জাদ মোল্লা, যুবদলের আহ্বায়ক কুদরতি-ইলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষকদলের সভাপতি শেখ লিটন, মৎস্যজীবীর সভাপতি মিন্টু প্রমূখ।
আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের অংশ হিসেবে বারাকপুর খালে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে তাৎপর্যপূর্ণভাবে পালনের মাধ্যমে দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।