এস.এম.শামীম
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে

দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলা বারাকপুর বাজারসহ সেনহাটি বাজার থেকে সাগর মিল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও স্থাপনা গড়ে ওঠায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। 

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কিছু ব্যক্তি ও ব্যবসায়ী রাস্তার পাশে দোকান, শ্মশানের সামনে টংঘর ফল কলা বিক্রি, নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালামাল রেখে সড়ক সংকুচিত করে ফেলেছেন। ফলে প্রতিদিন যানজট, দুর্ঘটনা ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকানপাট ও ক্রিসেন্ট ঘাট মসজিদের সিঁড়ি বসানো হয়েছে। কোথাও কোথাও দোকানের মালামাল সামগ্রী ফেলে রাখা হয়েছে। 

এতে যানবাহন চলাচলের জন্য রাস্তার অনেক অংশ অকার্যকর হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও দখলদাররা আগের অবস্থায় ফিরে আসে। ভ্যান চালক ও ইজিবাই চালকরা বলেন, রাস্তা সরু হয়ে যাওয়ায় প্রতিদিন যানজটে সময় নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই বাধা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা। এছাড়া রাতের বেলায় অবৈধ স্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় এ রাস্তায় চলে সাগর জুটমিল পণ্য বহনকারী ট্রাক ক্রসিং এ সমস্যার বিঘ্ন বেশি হয়। 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তারা বলেন, জনস্বার্থে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20