এস.এম.শামীম
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের র‍্যালি ও আলোচনা সভা।

মোঃ মামুন মোল্লা,খুলনা:
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে(  ২০২৬) খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ) কর্তৃক আয়োজিত এবং সাইট সেভার্স, অরবিস ইন্টারন্যাশনাল ও দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশন এর সহযোগিতায় খুলনা যশোর মহা সড়কে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ৮ অঅক্টোবর সকাল ১০ টায় হাসপাতালের অডিটরিয়ামে  অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ রফিকুল হক বাবলু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা পরিচালক  (স্বাস্থ্য) ডাক্তার শেখ মোঃ মোশাররফ হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ শওকত আলী। বক্তৃতা করেন বোর্ড অফ ট্রাস্টিজের ট্রেজারার হারুন অর রশিদ, সদস্য ড. মোস্তফা কামাল  ‌, এস এ রহমান বাবুল, প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, হাসপাতালের পরিচালক ড. শীতেস চন্দ্র ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মিজানুর রহমান নাসিম ‌, হাসপাতালের সহযোগীদাতা সংস্থার পক্ষ থেকে সাইট সেবার এর প্রতিনিধি বনফুল চুমকি, মোহাম্মদ আমিনুর রহমান, মোঃ কামরুল ইসলাম সহ হাসপাতালের ডাক্তার কর্মচারী কর্মকর্তা বৃন্দ।

 সবাই বক্তারা বলেন দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময় মতো চক্ষু চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দাতা সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 উল্লেখ্য, ১৯৭৬ সালে ২৫ বেড নিয়ে প্রতিষ্ঠিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘ ৫০ বছরের পথ পরিক্রমা অতিক্রম করে অত্যন্ত সুনামের সাথে বর্তমানে ৯২ বেডের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে পরিণত হয়েছে।

 বর্তমানে প্রতিদিন গড়ে বেড়ায় ৬০০ রুগী বহির বিভাগে সেবা গ্রহণ করেন এবং বছরে প্রায় বিশ হাজার চক্ষু অপারেশন সম্পন্ন হয়। চলতি অপারেশনের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

20