এস.এম.শামীম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২নং বারাসাত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা হুমায়ুন কবির: “উন্নয়নের নতুন সূর্য নিয়ে আসছি”

বিশেষ প্রতিনিধি, মোঃ সোহেল রানা:
আসন্ন ২নং বারাসাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মোল্লা হুমায়ুন কবির। তার প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নজুড়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
মোল্লা হুমায়ুন কবির বলেন, “আমি নেতা হতে নয়, মানুষের সেবক হতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব।” তিনি মনে করেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের কল্যাণে কাজ করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি বারাসাতকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেছেন। তার ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাকা রাস্তা, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন।

তিনি জানান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়ানোর পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিক্ষাক্ষেত্রে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং হারিয়ে যাওয়া খেলার মাঠ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন এই চেয়ারম্যান প্রার্থী। পাশাপাশি মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয়দের অনেকেই মোল্লা হুমায়ুন কবিরকে একজন জনবান্ধব ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন।

এদিকে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও তার সমর্থকরা বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে মোল্লা হুমায়ুন কবির ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মোল্লা হুমায়ুন কবিরকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে। এখন ভোটাররা কাকে বেছে নেবেন, সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20