বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:
জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য এনে তেরখাদার মুখ উজ্জ্বল করেছেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া ইসলাম অর্ণা।
"নতুন কুঁড়ি স্পোর্টস" ২০২৫–২৬ জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে।
তাসনিয়া ইসলাম অর্ণা তেরখাদা উপজেলার পূর্ব কাটেংগা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব লিটু শেখের ছোট মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা এবং নিজের কঠোর পরিশ্রমের ফলে সে আজ এই অসাধারণ অর্জন করতে পেরেছে।
তাসনিয়ার এই সাফল্যে গোটা তেরখাদাবাসী গর্বিত। তার এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতিক্রিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হোসনে আরা চম্পা জানান, অর্ণা আমাদের স্কুলের গর্ব।
তার এই সাফল্যের জন্য আমরা আনন্দিত। ভবিষ্যতে সে আরও বড় পরিসরে দেশের নাম উজ্জ্বল করবে বলে আমরা বিশ্বাস করি।"তেরখাদাবাসীর পক্ষ থেকে তাসনিয়া ইসলাম অর্ণাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এই অসাধারণ অর্জনের জন্য তাসনিয়াকে জানাই প্রাণঢালা অভিনন্দন। ভবিষ্যতে সে যেন আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও এলাকার মুখ উজ্জ্বল করতে পারে — এই শুভকামনা রইল।
জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন তেরখাদার অর্ণা" "নতুন কুঁড়িতে সোনা জিতলো তেরখাদার তাসনিয়া"