এস.এম.শামীম
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

এস.এম.শামীম, খুলনা। 
খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা খন্দকার আহসান উল্লাহর সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৭ সে জুলাই  সন্ধা  ৭ টায়  খুলনাস্থ  উপদেষ্টা নিজস্ব অফিস কার্যালয় উক্ত সৌজন্য সাক্ষাৎ  ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
  
এ সময় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষাসহ সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার লক্ষ্যেই খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তিনি দৈনিক অনির্বাণে কর্মরত। সিনিয়র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান দৈনিক যশোর বার্তার সঙ্গে যুক্ত এবং সহ-সভাপতি মিলন মোল্লা আজকের সংবাদে কর্মরত।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম, তিনি খুলনার খবর-এর নির্বাহী সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান দৈনিক জন্মভূমির সঙ্গে যুক্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির খান খুলনার খবর-এ কর্মরত।

সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান নয়ন দৈনিক খুলনাঞ্চলের সঙ্গে যুক্ত। অর্থ বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খাকী ভোরের চেতনায় কর্মরত। দপ্তর সম্পাদক সেলিম রেজা আজকের যায় যায় বেলার সঙ্গে যুক্ত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সানা দৈনিক প্রবাহে কর্মরত।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু হুরাইরা খুলনার খবর-এর সঙ্গে যুক্ত। আইন বিষয়ক সম্পাদক সোহেল রানা আজকের যায় যায় বেলায় কর্মরত। মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিনা বেগম দৈনিক আজকের সারাদেশের সঙ্গে যুক্ত এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাঈমুল ইসলাম দৈনিক গণতন্ত্রে কর্মরত।

এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক মো: শওকত আলী খান দৈনিক প্রবাহের সঙ্গে যুক্ত। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো:আরিফ হোসেন (আজকের যায় যায় বেলা), অতনু চৌধুরী (খুলনার খবর) ও রাসেল জমাদ্দার (খুলনার খবর)। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাগর কুমার বাড়ই, তিনি ইয়ুথ টিভির সঙ্গে যুক্ত।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কোনো সাংবাদিকের ব্যক্তিগত স্বার্থে নয়; বরং সাংবাদিকদের সম্মিলিত পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষায় কাজ করবে। 

সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের অন্যায়-অবিচার ও পেশাগত প্রতিবন্ধকতার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে খুলনা জেলার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। 

একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20