এস.এম.শামীম
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজিরহাটে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

এস.এম.শামীম, দিঘলিয়া।
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের আবালগাতি এলাকার বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার (১১ জুন) বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর বাড়িতে ভিড় করেন। তাঁরা প্রয়াত এই মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

এদিকে, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন। এ সময় পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি)  জামিল হোসেন ও ক্যাম্পের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পুলিশের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতির এই সূর্যসন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20