এস.এম.শামীম
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এস.এম.শামীম,দিঘলিয়া।।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের  উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, 

উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, দিঘলিয়া উপজেলা স্থল ও নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আঃ আজিজ, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, বাংলাদেশ কাব স্কাউটস দিঘলিয়া উপজেলা কমিশনা ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ মোঃ ইসরাইল হোসেন, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের বিএনসিসি টিম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস টিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা দিবস পালন এবং তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে মশা নিধনে ফগারিং কার্যক্রমও পরিচালিত হয়। এ পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ তিন মাসব্যাপী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20