এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে ৫টি নারিকেল গাছের চারা, গোবর সার ৫টি বাশের লাঠি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টার সময় চারা বিতরণ সময় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধ দিঘলিয়া উপজেলা কৃষকদলের সভাপতি শেখ লিটন, সাধারণ সম্পাদক ইফতেখার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস. এম. মেহেদী হাসান, শেখ হেদায়েত, সেনহাটি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, তৌহিদুজ্জামান সোহাগ, এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন স্বাগত জানাই সরকারকে কৃষিতে পরিবেশবান্ধব উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, নারিকেল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।