এস.এম.শামীম
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস.এম.শামীম,খুলনা।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামাল হোসাইন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী এবং দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, ঝড়, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগের আগেই আশ্রয়কেন্দ্র, ত্রাণসামগ্রী, উদ্ধার কার্যক্রম এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখার পাশাপাশি জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতি কমাতে করণীয়, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন। সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20