এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর ব্রাহ্মগাতি বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ আনোয়ার হোসেনের ওপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলামের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহি স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, জামশেদ কবির জুয়েল, মোল্লা সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল নিপু, মোহাম্মদ আলী টুটুল ও ইফতেখারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যকে কেন্দ্র করে কারও ওপর হামলা গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।