এস.এম.শামীম
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড় হয়ে ডাক্তার হতে চায় বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মো: ইয়াশফিন রেজা

মো: মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
খুলনা জেলার বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শেখ মো: ইয়াশফিন রেজা ছোটবেলা থেকেই একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখছে। 

তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করা।
ইয়াশফিন রেজা শেখ মো: সেলিম রেজা ও পিয়া আক্তার-এর সন্তান। পরিবার জানায়, ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী, শৃঙ্খলাপরায়ণ এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং ভালো ফলাফল অর্জনের জন্য সে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

ইয়াশফিন জানায়, দেশের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে চায়। সে বিশ্বাস করে, মানুষের পাশে দাঁড়ানোই একজন চিকিৎসকের সবচেয়ে বড় দায়িত্ব। তাই এখন থেকেই সে লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের চেষ্টা করছে।

বিদ্যালয়ের শিক্ষকরাও ইয়াশফিনের প্রশংসা করে বলেন, সে ভদ্র, মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতা পেলে ভবিষ্যতে সে তার স্বপ্ন পূরণে সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইয়াশফিনের পরিবার সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেছেন, যাতে সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও জাতির সেবা করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20