এস.এম.শামীম
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা নগরীতে প্রকাশ্যে ফাঁকা গুলি: এলাকায় চরম আতঙ্ক

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:
​খুলনা, ২৯ জুন ২০২৬: খুলনা নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ হরিনটানা এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ১৮:২০ মিনিটের দিকে একদল সন্ত্রাসী এলাকায় প্রবেশ করে এ আতঙ্ক সৃষ্টি করে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লবণচরা থানাধীন দক্ষিণ হরিনটানা ঢালাই রোডের মাথায় আজিজুলের চায়ের দোকানের সামনে ১৫ থেকে ২০ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে এসে অবস্থান নেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফের নেতৃত্বে দলটি এলাকায় প্রবেশ করে।
​এ সময় সন্ত্রাসীরা এলাকায় জনমনে আতঙ্ক ছড়াতে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। হঠাৎ গুলির শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। 

এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই সাইফের নেতৃত্বে দলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ​খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​এলাকাবাসী জানান, দক্ষিণ হরিনটানা এলাকায় এমন প্রকাশ্যে গুলির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

​এ বিষয়ে লবণচরা থানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20