এস.এম.শামীম
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

 বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা।।                         
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ ইউনিটের কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়েছে। এতে জেলার সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

সারাদেশে ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে রবিবার (১৪ জুন) সকালে এই ইউনিটের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে আইসিইউ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতালে আধুনিক আইসিইউ ইউনিট চালু করা হচ্ছে, যার ফলে বাগেরহাটের রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, সিভিল সার্জন ডা. আ.স.ম মাহাবুবুল আলম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকারসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, এই আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে শ্বাসকষ্ট, হৃদরোগ, দুর্ঘটনাজনিত জটিলতা ও অন্যান্য সংকটাপন্ন রোগীদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা আরও সহজে নিশ্চিত করা যাবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউনিটটি চালু হওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20